1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাউনিয়ায় রাতের আঁধারে সামাজিক কবরস্থানের গাছ ভাঙচুর: উত্তেজনার মাঝে এলাকাবাসীর শান্তিপূর্ণ সমাধানের দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২১৫ ০০ বার পড়া হয়েছে

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

 

 

রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী মোলটারী সামাজিক কবরস্থানে রাতের অন্ধকারে কয়েকটি ফলদ ও বনজ গাছ ভাঙচুরের অভিযোগ ওঠার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।কবরস্থানটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উদ্যোগে রক্ষণাবেক্ষণ করা হলেও হঠাৎ রাতের আঁধারে গাছ কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। সকালে কবরস্থানে গিয়ে ভাঙা গাছ দেখতে পাওয়ার পর এলাকাবাসী দ্রুত ৪নং শহীদবাগ ইউনিয়ন পরিষদে বিষয়টি লিখিতভাবে জানায়।

 

স্থানীয়দের অভিযোগ,কবরস্থান আমাদের পবিত্র জায়গা। রাতের অন্ধকারে এভাবে ভাঙচুর করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।কবরস্থান পরিচালনা কমিটির নেতারা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এদিকে, ঘটনাটি স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে অভিযুক্ত পক্ষ পাল্টা সংবাদ প্রকাশ ও থানায় অভিযোগ দায়ের করে। এ অবস্থায় সমাজবাসী এসব পাল্টা অভিযোগ ও সংবাদকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন।শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এলাকাবাসীউত্তেজনা বাড়লেও স্থানীয়রা জানিয়েছেন, তারা পরিস্থিতি আরও জটিল করতে চান না।তাদের বক্তব্যআমরা একই এলাকার মানুষ। একই স্থানে বসবাস করি। তাই সংঘাত নয়, বসে আলোচনা করেই একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাধান চাই।

এলাকাবাসী আশা করছেন, সকল পক্ষের আলোচনার মাধ্যমে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান হবে, যাতে সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে এবং কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।