1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় বাদীকে না জানিয়ে চার্জশিট দাখিল, তদন্ত চায় স্থানীয়রা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ ০০ বার পড়া হয়েছে

 

আশুলিয়া প্রতিনিধি

 

আশুলিয়ায় এক চুরি মামলার তদন্তে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে তদন্ত কর্মকর্তা এসআই মঞ্জুরুলের বিরুদ্ধে।

অভিযোগ করা হয়েছে, তিনি বাদীকে না জানিয়ে মামলার প্রধান আসামির পক্ষে চার্জশিট দাখিল করেছেন এবং এতে ‘মিথ্যা তথ্য’ সংযুক্ত করেছেন।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, মামলার ১ নম্বর আসামি হবি, আশুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার খালেকের ভাগ্নে জামাই। এজন্যই হয়তো এস আই ‘ইচ্ছাকৃতভাবে আসামিকে বাঁচিয়ে দেওয়ার’ অভিযোগ তুলেছেন বাদী ও স্থানীয়রা।

তাঁদের দাবি, আসামিকে রক্ষায় এসআই মঞ্জুরুল নাকি অর্থের বিনিময়ে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করেছেন।

বাদীর অভিযোগ, চার্জশিট দাখিলের আগে তাঁকে কোনো ধরনের নোটিশ বা তথ্য জানানো হয়নি।

বরং চার্জশিটে তদন্ত কর্মকর্তা এমন কিছু তথ্য উপস্থাপন করেছেন, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় এলাকার কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা ন্যায়বিচার চাই। প্রভাব খাটিয়ে কাউকে বাঁচানো হলে সাধারণ মানুষ বিচার থেকে বঞ্চিত হবে।”

বিষয়টি নিয়ে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাদী অভিযোগ জানাতে প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে এসআই মঞ্জুরুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও চার্জশিট পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
(পর্ব ২)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।