1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

কাপ্তাই রাঙ্গামাটি আসামবস্তি সড়কে বন্য হাতির আক্রমণে অটোরিকশা খাদে একজনের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৩ ০০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

 

 

রবিবার (১৬ নভেম্বর) ২৫ খ্রিঃ বিকেল ৫ঃ০০ ঘটিকায় সময় রাঙ্গামাটি–কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে যাত্রীবাহী অটোরিকশা খাদে পড়ে এক নারীযাত্রী নিহত হয়েছেন। মিলনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম-থ ১৫-০৪৫৯ নম্বরের অটোরিকশাটি রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল।
এ সময় হঠাৎ একটি বন্যহাতি রাস্তা আটকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে হাতিটি গাড়িটিকে ধাক্কা মেরে পাশের খাদে ফেলে দেয়।

অটোরিকশা চালক দুলাল দৌড়ে সরে গিয়ে প্রাণে রক্ষা পান।
তবে গাড়িতে থাকা দুই নারীর মধ্যে একজন নিহত হন, অন্য জন যাত্রী আহত হয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে রশি বেঁধে অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হন । উদ্ধারকাজে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ ও ইআরটি দলের সদস্যরা সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগ এবং ইআরটির সহায়তায় গাড়িটি খাদ থেকে তোলা হয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, দুই নারী যাত্রী আহত হয়েছেন। তাঁদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়কটিতে প্রায়ই বন্যহাতির চলাচল দেখা যায়। সন্ধ্যার পর যাতায়াতকারীরা আতঙ্কে থাকেন।
তাঁরা সড়কে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।