1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

মানবতাবিরোধী মামলার রায়কে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৩ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ সোমবার। এই ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সকালে ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়।

 

সুপ্রিম কোর্টের চারদিকে নিরাপত্তা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। মাজার গেটের সামনে সেনাবাহিনী অবস্থান নিয়েছে। ট্রাইব্যুনালের ভেতরে ও বাইরে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

 

আজ চব্বিশের জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের এই ঐতিহাসিক রায় সরাসরি দেখতে পারবে সবাই। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় বিচার প্রদর্শনের ব্যবস্থা করেছে।

 

ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা বলছেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রায় শোনার অপেক্ষায় আছে গোটা জাতি। তাদের মতে, বিশ্বের অনেক দেশও এই রায়ের দিকে নজর রাখছে। তাই সরাসরি সম্প্রচার করা হবে। যেন বিচার ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।