1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাশিমপুরে সরকারি খাসজমি দখল–বেচাকেনার মহাউৎসব

মোঃ আরমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৭০ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আরমান হোসেন

 

 

গাজীপুরের কাশিমপুর ১ নং ওয়ার্ড মাধবপুর উত্তরপাড়া বরিশাল টেক এলাকায় সরকারী ১ নং খাস খতিয়ানের জমি দখল ও বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে।

দক্ষিণ বাগবেড় মৌজার আরএস-৬২ খতিয়ান ও দাগ নং ১০০৬-এর অধীনে প্রায় ১৯ শতক খাস (বস্তিয়ত) জমির উপর অবৈধভাবে ভবন নির্মাণ করে প্লট আকারে জমি বিক্রি করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, মোঃ ফজলুল হক, মোঃ মানিক ও মোঃ রফিকুল ইসলাম নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে উক্ত সরকারি জমি জবরদখল করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছেন।

আধাপাকা ভবন নির্মাণ অভিযোগ আছে, সরকারির জমির উপর আধাপাকা ঘর নির্মাণ করে দখল প্রক্রিয়া আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। বাচ্চু মিয়া নামে একজন দখলকারীর কাছে বিষয়টি নিয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, “চারটা আধাপাকা ঘর নির্মাণ করছি।

সাংবাদিক দেখে শ্রমিকদের পালানোর চেষ্টা
সংবাদ পাওয়ার পর কাশিমপুরের কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে সেখানে কর্মরত কিছু নির্মাণ শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যা ঘটনাটিকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে।
সহকারী ভূমি কর্মকর্তার নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন
স্থানীয়দের অভিযোগ, কাশিমপুরের সহকারী ভূমি কর্মকর্তার দীর্ঘদিনের নীরবতা ও নিষ্ক্রিয়তার কারণে সরকারি জমি দখল ও বিক্রির মতো কার্যক্রম বাড়ছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ, ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে।

 

উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। তারা ভূমি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।