1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ  তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে সেলাই মেশিন বিতরণে অনিয়মের ও দুর্নীতির অভিযোগ  আলম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯ ০০ বার পড়া হয়েছে
তারিকুল আলম
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে সেলাই মেশিন বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তাড়াশ উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হক , ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,  ইউপি সচিব আলাউদ্দিন,  প্যানেল  চেয়ারম্যান আবদুল খালেক এবং ইউপির সকল  মেম্বারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে  , এবং বাজারমূল্যের চেয়ে বেশি দামে মেশিন কিনে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। ১৮ টি বরাদ্দকৃত সেলাই মেশিন গরিব অসহায় মহিলাদের মাঝে বিতরণ না করে, তারা নিজেদের আত্মীয়  স্বজনদের মাঝে বিতরণ করে বিক্রয় করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, ইউনিয়ন উন্নয়ন সহায়তা (এডিপি পি আই সি)  প্রকল্পে ২০২৪/ ২০২৫ ইং অর্থ বছরের   দরিদ্র ও বেকার  নারীদের জন্য বাটারফ্লাই/ সিঙ্গার ব্র্যান্ডের ১৮ টি  সেলাই মেশিন কেনা হয়। কিন্তু বরাদ্দকৃত সেলাই মেশিন গরিব অসহায় ও বেকার  মহিলাদের মাঝে বিতরণ না করে, তারা নিজেদের আত্মীয়  স্বজনদের মাঝে বিতরণ করে বিক্রয় করার অভিযোগ উঠেছে।
এই সম্পর্কে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কে ইউনিয়ন পরিশোধে না পেয়ে, মুঠোফোনের জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ইউপি সচিব এবং উপজেলা প্রকৌশলী বিষয়টি ভালো বলতে পারবে এবং ইউনিয়ন পরিষদে বক্তাদের তালিকা আছে আপনারা চাইলে সেখান থেকে তালিকা নিতে পারবেন। সরজমিনে গিয়ে নওগাঁ ইউপি সচিব আলাউদ্দিন সাহেব কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার কাছে কোন তালিকা নেই চেয়ারম্যান সাহেব আপনাদেরকে ভুল তথ্য দিয়েছেন তালিকা আছে তাড়াশ উপজেলা প্রকৌশলীর দপ্তরে। পরে সরজমিনে সাংবাদিকরা তাড়াশ উপজেলা প্রকৌশলী  মোঃ ফজলুল হক সাহেব কে সেলাই মেশিন বিতরণের তালিকা বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন আমার দপ্তরের তালিকা নেই এই তালিকা তো ইউনিয়ন পরিষদে থাকার কথা।
আর আপনারা এই তালিকা দিয়ে কি করবেন অজাথা, আমি ইউপি চেয়ারম্যান এবং ইউপি সচিব  সাহেব কে বলে দিচ্ছি উনারা আপনাদের সাথে মিটমাট করে নিবে খামাখা নিউজ করার কোন দরকার নাই এই ছোটখাটো বিষয় নিয়ে নিউজ করে লাভ কি। এই সমস্ত কথা বলে তিনি সাংবাদিকদের বুঝানোর চেষ্টা করেন। উক্ত বিষয়ে তাড়াশ উপজেলার নির্বাহী অফিসার জনাব  নুসরাত জাহান কে সাংবাদিকরা  প্রশ্ন করলে  তিনি বলেন, উক্ত বিষয়ে আমি আপনাদের মাধ্যমে অবগত হলাম এবং  আমি বিষয়টি দেখব।
উক্ত বিষয়ে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের ভুক্তভোগী জনসাধারণ সুদৃষ্টি কামনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।