ঝালকাঠি জেলায় রাজাপুর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নৈকাঠি বাজার এলাকায় এ আয়োজন করেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। আয়োজনে দলীয় নেতাকর্মীরা অংশ নিয়ে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।
সেলিম রেজা বলেন, তারেক রহমানই জাতীয়তাবাদী রাজনীতির ধারক-বাহক এবং তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীলিপ, উপজেলা তাতীদল সাধারণ সম্পাদক কবির সিকদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার,
মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজি, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম খান, মাসুদ তালুকদার, শুক্তাগড় ইউনিয়ন বিএনপি নেতা বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু, শাহাদাৎ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে দেশ নায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।