1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

তিতাসে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৯৬ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কালাইগোবিন্দপুর গ্রামে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫ ইং) বিকেলে বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ গণসংযোগ ও উঠান বৈঠক আয়োজন করা হয়।
কুমিল্লা-২ (তিতাস–হোমনা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের কর্মী-সমর্থক ও বিপুল সংখ্যক মহিলা সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বলরামপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোস্তাক মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস উপজেলা বিএনপির নির্বাহী সদস্য নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, আব্দুস সালাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মুন্সী আমিরুল ইসলাম মানিক, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী মহসিন চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, তিতাস উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা যুবদল সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন মুন্সী, তিতাস উপজেলা বিএনপির কোষাধক্ষ্য জামাল আহমেদ প্রধান, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী, তিতাস উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সামির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান আসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ মাসরুক সরকার, শ্রমবিষয়ক সম্পাদক মো. মাহবুব আলম সরকার, সহ-শ্রমবিষয়ক সম্পাদক এইচ. এম. জাকির সওদাগর, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ মানিক আহমেদ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, জিয়রকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলী হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মজিদপুর ইউনিয়ন বিএনপির নির্বাহী সদস্য মোঃ কাউছার মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন—বলরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হাসান,২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কবি ও গীতিকার খলিলুর রহমান মাস্টার, জগতপুর ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ সাত্তার মিয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল মিয়া, কুমিল্লা উত্তর জেলা ও তিতাস বিএনপির কর্মী মোস্তাক আহমেদ, বিএনপি নেতা মোঃ হেলাল মিয়া এবং স্থানীয় অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
উঠান বৈঠকে প্রধান অতিথি মোঃ আক্তারুজ্জামান সরকার আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতি জনগণের সমর্থন কামনা করেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনঅধিকার প্রতিষ্ঠায় বিএনপির নীতি ও অঙ্গীকার জনসমক্ষে তুলে ধরেন।স্থানীয় নেতাকর্মীরা জানান, তৃণমূল পর্যায়ে ধানের শীষের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। নিয়মিত গণসংযোগ ও আলোচনা ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।