1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

আশুলিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠানে ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৯ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারের আশুলিয়া বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠান আয়োজিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা-১৯ আসনে দলীয় মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

রবিবার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠপ্রাঙ্গণে বিএনপি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হিন্দুদের নিরাপত্তায় বিএনপি ঢাল হিসেবে থাকবে বলে ডাক্তার সালাউদ্দিন বাবু
এ মন্তব্য করেনএ সময় তিনি আরো বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে এ অঞ্চলের অর্ধেক ভোটার নারীরা। নারীদের কাছে ভোট চাইতে নারীরা যাবে এবং পুরুষদের কাছে ভোট চাইতে যাবে পুরুষরা। ভোটারদের কাছে যেতেই হবে এবং ধানের শীষের জন্য সবার কাছে ভোট প্রার্থনা করতে হবে।

তিনি আরো বলেন, মাদক এ অঞ্চলের একটি ব্যধি হিসেবে রয়েছে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাথালিয়ার মাদক নিয়ন্ত্রণে বিএনপি নেতা-কর্মীদের কাজ করতে হবে।

পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ দেওয়ান,

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, রাকিব দেওয়ান রকি সাবেক সভাপতি আশুলিয়া থানা যুবদল পাথালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান মাষ্টার,

 

পাথালিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কালাম,প্রমূখ সহ সাভার ও আশুলিয়া বিএনপি অংগসংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।