1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ধামইরহাটে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১০৫ ০০ বার পড়া হয়েছে
মোঃ রুহেল আহম্মেদ
নওগাঁর ধামইরহাটে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর বিকেল সাড়ে ৪ টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের সভাপতিত্বে ও মাওলানা নুরুজ্জামান হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন,
জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, ওয়ার্ড বিএনপি নেতা আবু ইসা, মাহবুল আলম মিনু, যুবদল নেতা মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি, ছাত্রদল নেতা ওমর ফারুক রুমনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। সকলেই বেগম জিয়ার আশু সুস্থ্যতা কামনা করেন এবং দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।