1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৯৯ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রুহেল আহম্মেদ
নওগাঁর ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী (মেলা), বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মেলায় সৌদি আরবের দুম্বা, গাভী থেকে জন্ম নেওয়া জমজ বাছুর, বিরল প্রজাতির পাঠা, এবং বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করা হয়।
২৬ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ওয়াজে আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জোবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী, সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম,
পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপি’র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর প্রমুখ।
অতিথিদের বক্তব্যে বক্তারা প্রাণিসম্পদ খাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, খামারি-বান্ধব নীতি এবং জনসচেতনতা বৃদ্ধিতে চলমান কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। খামারি ও সাধারণ মানুষকে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনের প্রতি উৎসাহিত করাই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, খামারি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।