1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাংবাদিককে মামলার হুমকি দিলেন ইউপি সদস্য আলম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ ০০ বার পড়া হয়েছে

 

সাঘাটা প্রতিনিধি

 

 

জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের ফেসবুক পেজে “আলমের ক্ষমতায় কোণঠাসা ভুক্তভোগী পরিবার” শিরোনামে সংবাদ প্রকাশের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লাইভে ভরতখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলম খান সাংবাদিক সহ ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে আদালতে মিথ্যে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন মঙ্গলবার রাতে। এ নিয়ে চলছে রীতিমতো আলোচনা সমালোচনা।

গাইবান্ধার সাঘাটায় ভরতখালী ইউনিয়ন পরিষদের ভাঙ্গামোড় ওয়ার্ডের প্রভাবশালী ইউপি সদস্য আলম খানের দাপট যেন কমছেই না। বিভিন্ন তথ্য প্রমানের ভিত্তিতে প্রকাশিত সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিকের ফেসবুক লাইভে এসে বাংলাদেশ সমাচারের গাইবান্ধা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রশাসনের একটি মহলের মদদে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। এছাড়াও ওই লাইভে যুক্ত হয়ে তিনি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনেন। এ বিষয়ে সচেতন সাংবাদিক সমাজ নিন্দা প্রকাশ করেছে।

প্রসঙ্গত, ইউপি সদস্য আলম খান পূর্বে জাতীয় পার্টির নেতা হলেও সুবিধা নিতে মুদ্রার আরেক পিঠ আ.লীগের প্রয়াত ডেপুটি স্পীকার ফজলে রাব্বি কন্যা ফারজানা রাব্বি বুবলি’র একান্ত যোদ্ধা ছিলেন ৫ ই আগস্ট ঘটার আগ পর্যন্ত। তবে দেশের প্রেক্ষাপট বদলার সাথে খোলস বদলাতে তিনি ভুল করেননি। এখন নিজেকে তিনি জাতীয় পার্টির নেতা পরিচয় দিয়ে সেফ জোনে থাকার চেষ্টা করছেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।