1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

রাজাপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সেলিম রেজার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫২ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নৈকাঠি বাজারে রাজাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র দোয়ার মাধ্যমে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করা হয়। মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণও অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলের ব্যবস্থাপনায় করেন ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজা।
সেলিম রেজা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নয় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের গণতন্ত্রপন্থী মানুষের প্রত্যাশার জায়গা। মিলাদ ও দোয়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা সকলকে দেশনেত্রীর জন্য নিরলসভাবে দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। খালেদা জিয়ার সুস্থতার জন্য অন্তরের অন্তস্থল থেকে মহান রাব্বুল আলামিনের কাছে প্রাণভরে দোয়া করছি, তিনি যাতে সুস্থ হয়ে আমাদের সকলের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজি, তাঁতীদলের সাধারণ সম্পাদক কবির শিকদার, শ্রমিক দল নেতা মাসুদ তালুকদার, রফিকুল ইসলাম খান, উপজেলা ছাত্রদল নেতা মুসা হাওলাদার নিপু,শাহাদাৎ তালুকদার, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।
এ ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্থরের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন নৈকাঠি জামে মসজিদের পেশ ইমাম মাও. কেরামত আলী। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।