1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হোমনায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৪০ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য মেলা, প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “দৈনন্দিন খাবারের প্রোটিন চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ এ খাতকে আরও টেকসই রূপ দেবে।”
আলোচনা সভায় বক্তব্য রাখেন হোমনা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোরশেদুল ইসলাম সাজু, হোমনা মডেল প্রেস ক্লাবের সভাপতি মো. আবুল কালাম আজাদ, থানা প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন এবং ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মাওলা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, সমবায় কর্মকর্তা সাজ্জাদ হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় খামারিরা।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সপ্তাহ উদযাপনে সহযোগিতা করে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)।অনুষ্ঠানের শেষ পর্বে ৫টি ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে খামারি ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।