1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

তিতাসের পোড়াকান্দিতে জালিয়াতি করে জমি দখলের অভিযোগ

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৫১ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের সাত্তার মিয়ার মেয়ে লাকি আক্তারের পরিবারের বিরুদ্ধে জালিয়াতি করে জমি দখলের অভিযোগ ওঠেছে।
অভিযোগকারী বেবি আক্তার ও তার পরিবার অভিযোগ করে বলেন, চৌদ্দশত ত্রিশ দাগে ও  পাঁচ হাজার ছয়শত চব্বিশ ও পা্ঁচ হাজার ছয়শত আটাশ হালদাগে একশত ছেষট্টি শতক জায়গার মালিক হয়ে ভোগ দখল করে আসছি। কিন্তু সাত্তার মিয়া ও তার পরিবার আমাদের এক ওয়ারিশ থেকে জমি কিনে পুরো একশত ছেষট্টি শতক জমি দখল করে রেখেছে।  আমাদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা করে হয়রানি করে যাচ্ছে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ নেতাদের সহায়তায় জোরপূর্বক আমাদের জায়গায় ওয়াল নির্মাণ করে এবং আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।  এখন আমরা নিরুপায় হয়ে আইনের আশ্রয় গ্রহণ করেছি। আমার মাকে মেরে রক্তাক্ত জখম করে হাসপাতালে পাঠিয়েছে। নানাভাবে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। নাসিমা আক্তার নামে অপর অভিযোগকারী বলেন, লাকি আক্তার আমার দেড় শতক জায়গা দখল করে রেখেছে।  আমাকে জায়গায় যেতে দিচ্ছে না। আমি এর বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে লাকি আক্তার ও তার ভাই দেলোয়ার হোসেন বলেন, আমরা মহব্বত আলী, আক্রম আলী ও ইউসূফ আলীর ওয়ারিশ থেকে মোট সাতানব্বই শতক জায়গা ক্রয়সূত্রে মালিক হয়ে বাহান্ন বছর যাবত ভোগদখল করে আসছি।
হঠাৎ করেই কয়েক বছর যাবত আবু,  নাসিমাসহ তাদের কতিপয় লোকজন দাবী করে তাদের জায়গা আমরা জোর করে নিয়ে গেছি। মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে হয়রানি করছে। বিএস ফাইনাল রেকর্ড আমাদের নামে, দখলে আমরা।  তারা কিভাবে মালিক হয়? তারা আদালতে মামলা করেছে, যদি তারা আদালত থেকে রায় পায়। তাহলে আমরা জায়গা ছেড়ে দিবো আর যদি আমরা রায় পাই তাহলে তো কোন কথাই নাই। বাইশ গ্রামের লোক উপস্থিত থেকে আমিন দিয়ে সীমানা নির্ধারণ করে ওয়াল নির্মাণ করা হয়েছে।  এতে জোর করার কি আছে?
লাকি আক্তার আরও বলেন, নাসিমার অভিযোগ মিথ্যা।  ইসমাঈল এর কাছ আমি ঘরসহ দেড় শতক জায়গা ক্রয়সূত্রে মালিক হয়েছি। নাসিমা মালিক হলে কাগজপত্র দেখাতে বলেন, আমি জায়গা ছেড়ে দিব। বরং সে আমার নামে মিথ্যা অভিযোগ করছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে অঘটন ঘটার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।