1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

হোমনায় ট্রাকের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার হোমনা উপজেলার ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র সাজিদ (১১)  নিহত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে হোমনা-মুরাদনগর রোডে  উপজেলা কৃষ্ণপুর মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর এ দূর্ঘটনা ঘটে। সে ভাষানিয়া ইউনিয়নের দড়িভাষানিয়া গ্রামের মো.মোস্তফার ছেলে এবং নালাদক্ষিন মাদ্রাসার  চতুর্থ শ্রেণির  ছাত্র। এ ঘটনায় পথচারীদের সহায়তায় ঘারমোড়া বাজার থেকে ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ ।
থানা ও পথচারী সুত্রে জানা যায়,নিহত সাজিদ সাইকেল চালিয়ে শ্রীপুর-কৃষ্ণপুর ব্রিজ থেকে বাড়ির দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিলিন্ডার গ্যাসবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়।এতে সে গুরুতর আহত হয়।পথচারীরা তাকে উদ্ধার করে হোমনা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।থানার এসআই জীবন বিশ্বাস বলেন,লাশ উদ্ধার করা হয়েছে  এবং
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মামলা প্রক্রিয়াধীন।
হোমনা থানার অফিসার ইনচার্জ ওসি মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত কর।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।