
ভেড়ামারা প্রতিনিধি কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে স্কুল ফীডিং কর্মসূচি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টার সময় জাতীয় প্রাণিসম্পদ ২০২৫ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনরী হাসপাতালের আয়োজনে পরানখালি এতিমখানা লিল্লাহ বোর্ডিং ও হাফিজিয়া মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই ফিডিং কর্মসূচির ভিতরে ছিলো বাচ্চাদের পুষ্টি বৃদ্ধির জন্য এতিম বাচ্চাদের মধ্যে দুধ ও ডিম খাওয়ানো। এই ফিডিং কর্মসূচিতে ৮৮ জন এতিম বাচ্চাদের ১ টা করে মুরগীর ডিম ও দুধ খাওয়ানো হয়। পরে সবুজ কলি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন বিজয় চারজন ও কুইজ প্রতিযোগিতার চার জন মোট ৮ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: কানিজ ফাতেমা,
এসব উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা: এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, জুনিয়াদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিহাবুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন