1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

অসুস্থ খালেদা জিয়ার পাশে তামিম ইকবাল, মানবিক আবেদন ক্রিকেট তারকার

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন বলে দলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল।

 

এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। গতকাল রোববার (৩০ নভেম্বর) রাতে তিনি হাসপাতালে যান।

 

সেখান থেকে বের হয়ে এসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলেছেন তামিম। তিনি অনুরোধ করেছেন, যেন খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখা হয়।

তিনি বলেন, ‘খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই দোয়া করি। আমি অসুস্থ থাকলে তার পরিবার আমার খোঁজ নিয়েছিল। সেই কৃতজ্ঞতা জানাতেই আজ এসেছি। খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিক ভাবে না দেখে, মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত।

 

এর আগের দিন গত ২৯ নভেম্বর একটি ফেসবুক পোস্টেও খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।