1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভার পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের আয়োজনে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত 

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়াের্ডের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি’র নির্বাচনী জনসভা আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ঢাকা-১৯ আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

সোমবার (১ডিসেম্বর) বিকেলে সাভার পৌরসভার ইমান্দীপুর এলাকায় স্কুল মাঠ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সালাউদ্দিন বাবু বলেন বিএনপি’র কোন নেতাকর্মী কোন ইট বালু সিমেন্টের ব্যাবসা করতে পারবেনা। আওয়ামীলীগের ছাত্রলীগ,যুবলীগরা যে ব্যবসা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিছে এই ব্যবসা করে আমাদের খাওয়ার দরকার নাই”
নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন,“বিনয়ের সাথে বলছি—এই ব্যবসার সঙ্গে যেন আমাদের কোনো দলীয় ছেলেপেলে জড়িত না থাকে। যার বাড়ি, সেতার নিজের ইচ্ছামতো মাল কিনে বানাবে—সমস্যা কোথায়? আমাদের ভোটাররা এখানে স্থায়ীভাবে থাকে, তাদের সন্তানরা এখানে পড়াশোনা করে। আমরা কেন তাদের জোর করে দুশ্চিন্তায় ফেলবো?”

তিনি এসময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া চেয়েছেন, ভোটারদের সহযোগিতা চেয়েছেন এবং ধানের শীষের মার্কায় ভোট চেয়েছেন।

অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ ৭, ৮ ও ৯ নংওয়ার্ডের স্থানীয় নেতা নেতাকর্মিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।