1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

জুয়েলারি ব্যবসায়ীকে ডেকে নিয়ে বুকে গুলি, মুখোশধারীদের তাণ্ডব

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ ০০ বার পড়া হয়েছে

 

নরসিংদী প্রতিনিধি

 

নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত প্রাণতোষ কর্মকার দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে এবং স্থানীয় নতুন বাজারের জুয়েলারি ব্যবসায়ী।

 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার ঘটনাটি নিশ্চিত করে জানান, কে বা কারা এবং কোন উদ্দেশ্যে প্রাণতোষকে হত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়।

 

বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকান ও লেনদেনের কথা বলে প্রাণতোষকে বাড়ি থেকে বাইরে ডাকেন। পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করে বাইরে যেতে নিষেধ করলেও দুর্বৃত্তরা কৌশলে তাকে বিদ্যালয় মাঠে নিয়ে যায়।

কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে বুকে গুলি করে পালিয়ে যায়।

 

গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।