1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ময়মনসিংহে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ ০০ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

 

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রুত বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. কামাল আহমেদের পদত্যাগ এবং জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানান।

সকালে ময়মনসিংহ বাইপাস মোড়ে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাইপাস সড়কের গুরুত্বপূর্ণ অংশে অবস্থান নিলে সড়ক অবরোধ সৃষ্টি হয়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের ময়মনসিংহ মহা নগর নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদ, নারী অধিকার পরিষদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তারা বলেন,

“নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাদের উপর বারবার পরিকল্পিত হামলা প্রমাণ করে, সরকার গায়ের জোরে গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায়। যারা হামলা চালিয়েছে, তারা সরকারি মদদপুষ্ট। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

তারা আরও বলেন,

“যে দেশে জনগণের ভোটাধিকার নেই, সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অপরাধী চক্রকে ব্যবহার করে গণআন্দোলনকে রুখে দেওয়ার চেষ্টা চলছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, তাই তাঁর অবিলম্বে পদত্যাগ করতে হবে।”

বক্তারা সরকারকে হুঁশিয়ার করে বলেন, দাবি না মানা হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

নুর ও অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সেই ঘটনার প্রতিবাদে সারাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে এ কর্মসূচি পালিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।