1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সকালের আলো ফোটার আগেই ভূমিকম্প কাঁপল রাজধানী

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ ০০ বার পড়া হয়েছে

সত্য প্রকাশ ডেস্ক

সাতসকালে আবারও ভূমিকম্প অনুভূত হলো বাংলাদেশে। আজ সকাল ৬টা ১৪ মিনিটে এই ভূমিকম্প সংঘটিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়ান সেন্টার অফ সিসমোলজি। তারা জানিয়েছে এই ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪.১ মাত্রার।

ইউরো মেডিটেরিনিয়ান সিসমোলজি সেন্টার জানিয়েছে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। এর উৎপত্তি টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে ও নরসিংদীর ৩ কিলোমিটার উত্তরে। এবার এটি মাটির ৩০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবাঈয়্যাৎ কবীর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে ৪.১ মাত্রার হওয়ার ফলে এটি ছিল মৃদু ভূমিকম্প। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে এ ভূমিকম্পটি হয়েছে।

এর আগে গত সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া ও চকরিয়ায় এই ভূমিকম্প টের পেয়েছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।