
ভেড়ামারা প্রতিনিধি
ভেড়ামারার রামচন্দ্রপুরে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধরমপুর ইউনিয়নের বানুতলা মানিকের গেট কালাম মেম্বারের পুকুর থেকে মোছাঃ খায়রুন নেছার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিহতের হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন, এর কয়েক দিন আগে একই এলাকায় সোহেল রানা নামের এক ব্যক্তিকে হত্যা করে তার মুখ পুড়িয়ে ধানের ক্ষেতে ফেলে রাখা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের ছায়ায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
এলাকাবাসী প্রশাসনের কাছে দাবি করেছেন, দুইটি রহস্যজনক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে।
ভেড়ামারা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছেন।