1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ ০০ বার পড়া হয়েছে
মোঃ রুহেল আহম্মেদ
নওগাঁর ধামইরহাটে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক প্রতিপাদ্যে ১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এফসিডিওর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিসিয়েটিভ ফর পিস এন্ড স্ট্যাবিলিটি (এম.আই.পি.এস) প্রকল্পের আওতায় ৪ ডিসেম্বর বেলা ১১ টায় একটি র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে ধামইরহাট পৌর সদরস্থ্য চাইনিজ রেস্টুরেন্ট ‘টু-ব্রস’ এ ওয়েভ সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট পিএফজি’র ধামইরহাটের উপদেষ্টা সাবেক পৌর প্রশাসক মাহবুবার রহমান চৌধুরী চপল।
পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক আবু হেনা মোঃ মোস্তফা কামাল বাবু’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা ও পিএফজির এ্যাম্বাসেডর মো. আব্দুর রউফ মন্ডল,
উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আকতার, পৌর বিএনপির সহ-মহিলা বিষয়খ সম্পাদক শাহিনা ইয়াসমিন, সাবেক নারী কাউন্সিলর জান্নাতুন ফেরদৌস কবিতা, আদিবাসী নারী নেত্রী ডলি দাস প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।