1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় শ্রীনগরে দোয়া মাহফিল

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টার দিকে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের আয়োজনে আটপাড়া ইউনিয়নের বেলতলী জোড় ব্রীজের পাশে মাঠে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোড়ল,জেলা যুবদলের সদস্য অহিদুল ইসলাম মন্জু  সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ, সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সমগ্র দেশ দোয়ায় মগ্ন! আমরা সবার কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ,  আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।