1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

চান্দিনার বেদে পল্লীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের থানগাঁও নতুন বাড়িতে দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর দ্রুত সুস্থতা ও রোগ মুক্তি কামনায় কেরনখাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আবুল হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে থানগাঁও নতুনবাড়ির বেদে সম্প্রদায়ের প্রায় শতাধিক নারী-পুরুষ ছেলেমেয়ে এই মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মুফতি কাউসার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন—কেরনখাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আবুল হোসেন চৌধুরী , কেরনখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদিন মেম্বার , মো: রাসেল গাজী পৌর শ্রমিক দল সদস্য সচিব, চান্দিনা পৌর বিএনপি নেতা মো. উজ্জ্বল হোসেন , মো. জামাল , বেদে সর্দার মো. আজিম সর্দার , মো. মোহন মিয়া , মো. সোলায়মান ,
মো. শফিকুল ইসলাম , মো. আব্দুল মতিন , মো. মবিনুল ইসলাম , মো. খালেক , মো. জাকির , মো. মঞ্জু , মো. শের আলী , মো. আলমগীর , মো. শাহীন সহ আরও অনেকেই। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত সকলে দুই হাত তুলে আল্লাহর দরবারে , দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।