1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

গাজীপুরে গেস্ট হাউজের আলমারি ভেঙে সাড়ে সাত লাখ টাকা উধাও, ব্যবস্থাপক লাপাত্তা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুর মহানগরীর কাশিমপুরে “ড্রিমল্যান্ড গেস্ট হাউজে” আলমারির তালা ভেঙে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ তিনটি মোবাইল ফোন গায়েব হওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ম্যানেজারের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

জানা যায়, গেস্ট হাউজটির মালিক মোর মনির গাজী (৪২) থানায় এসে লিখিত অভিযোগে জানান—গত চার মাস ধরে শামিম (৪৯) নামের ওই ব্যক্তি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গেস্ট হাউজের মাসিক হিসাবনিকাশ, নভেম্বর মাসের আয়-ব্যয়, অফিসের গুরুত্বপূর্ণ নথি এবং নগদ অর্থ তার জিম্মাতেই ছিল।

অভিযোগে বলা হয়, ২০ নভেম্বর সকাল ৮টার দিকে শামিম স্বাভাবিক নিয়মেই কাজে যোগ দেন। কিন্তু বিকাল ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ গেস্ট হাউজ থেকে বের হয়ে যান। পরে তিনি আর ফেরেননি। মালিক ও স্টাফরা বারবার ফোন করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

পরদিন মালিক অফিস কক্ষে গিয়ে দেখেন—স্টিলের আলমারির তালা ভাঙা, ভেতরে রক্ষিত ৭ লাখ ২৩ হাজার ৪৬০ টাকা, গেস্ট হাউজের গুরুত্বপূর্ণ নথিপত্র, এবং ব্যবস্থাপকের কাছে দেওয়া তিনটি মোবাইল ফোন—দুটি বাটন (মূল্য আনুমানিক ৩ হাজার টাকা) ও একটি স্মার্টফোন (মূল্য আনুমানিক ৩৪ হাজার টাকা)—সবই উধাও।

ঘটনার বিষয়টি আত্মীয়স্বজন ও কর্মচারীদের সঙ্গে পরামর্শ করার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মালিক।

থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া ম্যানেজারকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।