1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

আশুলিয়ায় ৭বছরের শিশুকে ধর্ষণ-শ্লীলতাহানি

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

 

সাভারের আশুলিয়ায় সাত বছরের শিশু মাদ্রাসার এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার(৮ডিসেম্বর) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান। এর আগে রবিবার রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে আশুলিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামালাটি দায়ের করেন।
মামলার অভিযুক্তরা – কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার লাকপুর গ্রামের মৃত আব্দুছ ছালামের ছেলে মোঃ শামীম মিয়া (৩২), একই এলাকার নামাপাড়া মহল্লার জাকির (৪০), জামাল (৪০) এবং বরিশালের মিন্টু (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদি ১৫ বছর ধরে আশুলিয়ার আমবাগান এলাকার সৈকতের বাড়িতে ভাড়া থেকে মুদি দোকান পরিচালনা করছেন। তার মাদ্রাসা পড়ুয়া ৭ বছরের কন্যা শিশু গত ৬ অক্টোবর বিকেলে মাদ্রাসার ক্লাস শেষে বান্ধবীর বাড়িতে প্রাইভেট পড়ে বাসায় ফেরার সময় পানধোয়া বাজারের পাশের লালুর বাড়ির ভাড়াটিয়া শামীম মিয়া জোরপূর্বক তার মেয়েকে নিজের বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি তার মায়ের দোকানের সামনে আসলে জাকির ও মিন্টু মিলে ওই শিশুটিকে পাশ্ববর্তী অংকুরের সিমেন্টের দোকানে ভিতরে নিয়ে বিভীন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। পরবর্তীতে ৭ অক্টোবর বরিশালের মিন্টু আবারও তার মেয়েকে আমবাগান জামে মসজিদের ভিতরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

 

এঘটনায় শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে তাকে স্থানীয় গণস্বাস্থ্য কেন্দ্র হাসাপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় ধর্ষণের বিষয়টি ধরা পড়লে শিশুটিকে জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়ায় ৭ ডিসেম্বর আশুলিয়া থানায় ধর্ষণের ঘটনা উল্লেখ করে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ধর্ষণের ঘটনায় মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।