1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

সিরাজগঞ্জ কামারখন্দে  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল আয়োজিত 

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ ০০ বার পড়া হয়েছে
তারিকুল আলম, বিভাগীয়  প্রধান রাজশাহী

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার, (১০-১২-২৫ ইং) বুধবার বিকালে  জামতৈল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক লিখন রেজা, ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা জানান, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তারা ধানের শীষের পক্ষে ভোট চান এবং সবার মাঝে লিফলেট বিতরণ করেন। এদিন জামতৈল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কামারখন্দ গ্রাম, দৌলতপুর গ্রাম এবং গোপালপুর গ্রামসহ আশপাশের এলাকাতেও নেতাকর্মীরা নির্বাচনী কর্মসূচি পরিচালনা করেন। কামারখন্দ গ্রামের কর্মসূচির আয়োজন করেন মহিলা দলের নেত্রী নাজমা আক্তার পান্না সহ মহিলা দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করা হয় এবং শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয় এছাড়াও গোপালপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের আয়োজনে রাধা–গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়,

 

যেখানে বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। গোপালপুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস এবং শ্রী শম্ভু দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ। বিএনপি নেতারা বিভিন্ন সময়ে জামায়াতের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষ আবারও বিজয়ী হবে। তারা আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।