মুন্সিগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর উপজেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর, মুন্সীগন্জ ২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী। মাওলানা
এ,কে,এম ফখরুদ্দীন রাজী এ সময় উপস্থিত ছিলেন। উপজেলার নিমতলা জেম্স চাইনিজ রেষ্টুরেন্ট এ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মাওলানা ফখরুদ্দীন রাজী।
পবিত্র কুরআন তেলোয়াত এর মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়।
সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জনগনের অধিকার, গনতন্ত্র নিশ্চিত করা। এবং চাঁদাবাজী,সন্ত্রাস, দখলবাজী, মাদকমুক্ত সমাজ গঠন করাই হবে আমার মূল লক্ষ্য।
তিনি বলেন, নির্বাচিত হলে।
শ্রীনগর,সিরাজদিখান এর মানুষের জন্য উন্নয়ন কাজ করে যাবো। কোনরকম দূর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
একটি আধুনিক হাসপাতাল নির্মান করবো, গ্যাস স্হাপন করে এলাকার মানুষের ভাগ্যকে পরিবর্তন করবো। শিল্প কারখানা স্হাপন করে, বেকার সমস্যা সমাধান করা হবে। পরিশেষে
আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে। আগে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলার জামায়াত ইসলামী র আমীর মাওলানা মোঃ কবির হোসেন। শ্রীনগর উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারা, মাওলানা মোঃ নুরুজ্জামান মীর, প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, উপজেলা সেক্রেটারী মোঃ ওয়াশিম মিয়া। উপস্থিত সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষনা করেন।