1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজগঞ্জ-১ আসনের নেতৃবৃন্দের সাথে ধানের শীষের প্রার্থী সেলিম রেজার মতবিনিময় সভা আয়োজিত

তারিকুল আলম, রাজশাহী বিভাগীয় প্রধান
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ ০০ বার পড়া হয়েছে

 

তারিকুল আলম

 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে নির্বাচনী প্রচারণায় গতি আনতে সদর উপজেলার চার ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির)- মনোনীত প্রার্থী সেলিম রেজা।

রবিবার  (১৪, ডিসেম্বর ২০২৫) বিকেলে কাজীপুরের আলমপুর চৌরাস্তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী কৌশল নির্ধারণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই সভায় মেছড়া, রতনকান্দি, বাগবাটি ও ছোনগাছা ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সেলিম রেজা বলেন, সামনে কঠিন নির্বাচন। এই নির্বাচনকে দলীয় আদর্শ ও জনগণের ম্যান্ডেট নিশ্চিত করতে হলে আমাদের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে এবং গ্রামে আমাদের সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছাতে হবে। তাদের ভোট নিতে হবে। এছাড়াও তিনি অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চান।

সভায় উপস্থিত ৪ ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের স্ব-স্ব এলাকার সাংগঠনিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে দলীয় প্রার্থীকে অবহিত করেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে এবং জনগণকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে এই ধরনের মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে যার জায়গা থেকে সর্বোচ্চ কাজ করে যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।