1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ ০০ বার পড়া হয়েছে
মোঃ পারভেজ  ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মল্লিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন চুয়াডাঙ্গা সদরের হক পাড়া এলাকার শাফায়েত হোসেনের ছেলে। আহত হাসান আলী (৩৬) একই এলাকার আবু সাইদের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ শহর থেকে যশোরের দিকে যাচ্ছিলেন আরিফ ও হাসান। পথিমধ্যে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মল্লিকনগর এলাকায় পৌঁছালে একটি গর্তের মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারায় তারা। এ সময় উল্টো দিক থেকে আসা কালীগঞ্জ গামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত হাসানকে যশোরে রেফার্ড করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।