তিতাসে দুলারামপুরে একদিকে ধর্মীয় মাহফিল, অন্যদিকে চু’রির ঘটনা
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
১৮৯
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলার দুলারামপুর গ্রামে দক্ষিণ আফ্রিকা প্রবাসী সুমনের বসতবাড়িতে চু’রির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের মরহুম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চো’রেরা রাতের আঁধারে ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে নগদ প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা এবং মূল্যবান স্বর্ণালংকার লু’ট করে নিয়ে যায়।
এলাকাবাসীর দাবি, ওই সময় গ্রামে একটি ধর্মীয় মাহফিল চলছিল। মাহফিলকে কেন্দ্র করে বাড়িঘরে লোকজনের যাতায়াত কম থাকায় চো’রেরা এ সুযোগ কাজে লাগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।