1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ ০০ বার পড়া হয়েছে

 

রাজু আহমেদ, লক্ষ্মীপুর

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের ২০নং চররমনী মোহন ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মজুচৌধুরীর হাট ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার বিকেল ৩টায় মজুচৌধুরীর হাট আব্দুল হক আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০নং চররমনী মোহন ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ডা. মাঈন উদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক হাকিম আলী সর্দার। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মিসেস নয়ন মেম্বার, লক্ষ্মীপুর মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট হাসিনা শওকত, সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ূন কবির চৌধুরী এবং সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজান।

এসময় চররমনী ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ আলমগীর মোল্লা, মো. আনোয়ার, মোহাম্মদ আলী, সিরাজুল ইসলাম পলাশ; চররমনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাদর্শা, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন অভি; চররমনী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক দিদার মাহমুদসহ বেলাল পাটোয়ারী, রাজা মিয়া ও মো. শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলার মাঠে জমে ওঠে উত্তেজনা। করাতির হাট একাদশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৯২ রান সংগ্রহ করে। জবাবে ৫নং ওয়ার্ড মোল্লা কান্দী একাদশ ১০ ওভারে ৯১ রান তুলতে সক্ষম হলে মাত্র ১ রানে জয় নিশ্চিত করে করাতির হাট একাদশ।

অনুষ্ঠানে স্পনসর হিসেবে ছিলেন মো. সিরাজুল ইসলাম পলাশ (২০নং চররমনী মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল) এবং মো. আলী (চররমনী ইউনিয়ন যুবদল)। শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।