1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনায় পঞ্চবটি আশ্রমে প্রার্থনা ও মতবিনিময় সভা আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সাভার পৌর নামা বাজার পঞ্চবটি আশ্রমের সনাতন ধর্মালম্বীদের আয়োজনে অনুষ্ঠিত প্রার্থনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহপরিবার কল্যাণ বিষয় সম্পাদক দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা–১৯ ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম ঘোষ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টু এবংপৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদির।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মাইনউদ্দীন বিপ্লব,সাবেক ছাত্রনেতা ওবায়দুর রহমান অভি
অনুষ্ঠানের শ্রী বৈদ্যনাথ সাহার সভাপতিত্বে
প্রধান অতিথি ডাঃ সালাউদ্দিন বাবু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, তিনি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন।
“বিএনপি ক্ষমতায় এলে সাভার-আশুলিয়ার সনাতন ধর্মাবলীদের জন্য আশ্রমভিত্তিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিভিন্ন মন্দির সংস্কার ও নতুন মন্দির নির্মাণের পাশাপাশি এলাকার রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে। সনাতন ধর্মাবলীদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা বিএনপি সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিলো।
সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও দেশবাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ ও প্রার্থনা করা হয়।ও তাঁর দ্রুত আরোগ্য কামনায় সবার প্রতি প্রার্থনার আহ্বান জানান।

এছাড়াও আরো ছিলেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সাবেক কাউন্সিলর মোঃ আবদুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন, পৌর বিএনপির নেতা ফেরদৌস আহমেদ প্রদীপ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ও হিন্দু ধর্মালম্বীদের নেতৃবৃন্দ সহ পঞ্চবটি আশ্রমের কমিটি গন অনুষ্ঠান স্থলে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।