
ভেড়ামারা থানা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আশ্রয়নের উপকারভোগীদের মাধ্যে শীতবস্তু (কম্বল) বিতরণ করা হয়েছে ।
গতকাল উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অবস্থিত রায়টার ফয়জল্লাপুর আশ্রান প্রকল্পের উপকারভোগী অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত (কম্বল) বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) গাজী আশিক বাহার, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম,
পল্লী সঞ্চয় ব্যাংকের ভেড়ামারা শাখার ব্যবস্থাপক ইনজামামুল হক, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য জাম্মদ কবিরাজ সহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এসময় শীতবস্ত গ্রহণকারী আফিয়া খাতুন বলেন আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় যে এই শীতে আমাদের মতো গরিব অসহায় মানুষের পাশে শীত বস্তু নিয়ে পাশে দাঁড়িয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি গাজী আশিক বাহার জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজকে ফয়জল্লাপুর আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী অসহায় দুস্থ মানুষদের মধ্যে শীতবস্তু (কম্বল) বিতরণ করা হয়েছে। পরবর্তীতে উপজেলার বিভিন্ন অঞ্চলে গরিব অসহায় ও ছিন্নমূল মানুষদের মধ্যে পর্যায়ক্রমে দেওয়া হবে।