1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সিরাজগঞ্জ- ৫ বেলকুচি-চৌহালী আসনে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ ০০ বার পড়া হয়েছে

 

 

তারিকুল আলম, রাজশাহী বুরো

 

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ -৫ (বেলকুচি-চৌহাল) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহানের কাছ থেকে প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া। এসময় তার সঙ্গে ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম,সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুর মান্নান সরকার, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ প্রামানিক, মামুন হোসেন বরাদ সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।