1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

আশুলিয়ায় উজ্জ্বল ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ ০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

শীতার্ত মানুষের পাশে উজ্জ্বল, স্বস্তি পেল অসহায়রা তীব্র শীতের কনকনে হিমেল হাওয়ার মাঝেই আশুলিয়ার গাজীরচটের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে উজ্জ্বল ভূঁইয়া ফাউন্ডেশন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে গাজীরচট মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

এ সময় ফাউন্ডেশনের সভাপতি উজ্জ্বল হোসেন ভূঁইয়া বলেন, গাজীরচট ৭ নম্বর ওয়ার্ডের মানুষের জন্য সবসময় কাজ করার চেষ্টা করি। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান। পাশাপাশি শহীদ ওসমান হাদীর হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানিয়ে তাঁর রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।

কম্বল নিতে আসা এক শীতার্ত নারী জানান, কয়েকদিন ধরে চলা শৈত্যপ্রবাহে পরিবারের সবাই চরম কষ্টে ছিলেন। এই কম্বল তাদের জন্য বড় সহায়তা বলে উল্লেখ করে তিনি উদ্যোগকে ধন্যবাদ জানান।

 

অনুষ্ঠানে ঢাকা জেলা জুলাই রেভ্যুলেশনারী কমিটির সভাপতি তামিম আহমেদ, ইমতিয়াজ চৌধুরী, ইকবাল হোসেন মিঠু, সিকদার সাকিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, শীতের এমন সময়ে উজ্জ্বল ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগ আশার আলো জুগিয়েছে অসহায় মানুষের জীবনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।