1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান

সাভারে তারেক রহমানকে স্বাগত জানাতে আরিচা মহাসড়কে বিএনপি’র নেতাকর্মীদের ঢল

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকা-আরিচা মহাসড়কে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। এর প্রেক্ষিতে দুপুর থেকে শুরু করে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেয়।

 

স্বাগত জানাতে আসা ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, গতকাল আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানকে ঢাকায় বরণ করে নিয়েছিলাম আজকে তিনি দীর্ঘ ১৭ বছর পর সাভার আশুলিয়ার মাটিতে আসছেন। আমরা সাভার আশুলিয়ার মানুষ আজকে খুবই আনন্দিত এবং গর্বিত। এছাড়াও তিনি আরো বলেন, আজকে আমরা আবারো প্রমাণ করে দিব সাভার-আশুলিয়ার মাটি, ধানের শীষের ঘাঁটি। এর আগে আরিচা মহাসড়কে বিএনপি নেতা খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।