তিনি আরও জানান, সম্প্রতি পিতৃতুল্য বড় ভাইয়ের মৃত্যুও তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। ভাইয়ের অসুস্থতার দিনগুলোতে পাশে থাকার ইচ্ছা থাকলেও রাজনৈতিক দায়িত্ব তাকে সেই সুযোগ দেয়নি। বড় ভাইয়ের একমাত্র স্বপ্ন ছিল—ছোট ভাই সংসদ সদস্য হবেন। সেই স্বপ্ন পূরণ না হওয়ার বেদনাও তার কণ্ঠে গভীরভাবে ধ্বনিত হয়।
তবে এসব ব্যক্তিগত বেদনা সত্ত্বেও দল থেকে বিচ্যুত হওয়ার কোনো চিন্তা তার কাছে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করেন সেলিম রেজা। তিনি বলেন, এই দলই তার পরিচয়, তার সাহস ও রাজনৈতিক শক্তির উৎস। আবেগের বশে স্বতন্ত্র হওয়ার সিদ্ধান্ত মানে নিজের দীর্ঘ সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করা।
তার ভাষায়, ধানের শীষ কোনো সাধারণ প্রতীক নয়—এটি ত্যাগ, রক্ত, কান্না ও অটুট ঐক্যের প্রতিচ্ছবি। ভাঙা হৃদয় নিয়েও ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলেই বিজয় সম্ভব।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেলিম রেজার এই সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা, আত্মত্যাগ ও আদর্শিক রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।