মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী সাধু যোসেফ গির্জা পরিদর্শন করেছেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শুক্রবার উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে অবস্থিত সাধু যোসেফ গির্জা প্রাঙ্গণে পৌঁছান।
পরিদর্শনকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গির্জার ধর্মযাজক, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি গির্জার ইতিহাস, ধর্মীয় কার্যক্রম এবং এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঞ্জিত কুমার, সাধু যোসেফ গির্জার সেক্রেটারি সজল জন পিরিজ, কেয়াইন ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন রোজারিওসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পররাষ্ট উপদেষ্টার ইদ্রাকপুর কেল্লা, হযরত বাবা আদম শহীদ (র.) এর মসজিদ পরিদর্শন, জুলাই শহীদের কবর জিয়ারত, বিক্রমপুর জাদুঘর ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শণের কথা রয়েছে।