
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া বড় মসজিদে জুম্মার নামাজ পরে কুষ্টিয়া জেলা ছাত্রদলের উদ্যোগে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ অধ্যাপক সোহরাব উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কুষ্টিয়া–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী Barrister Raghib Rauf Chowdhury,
কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া ৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাজল মজমাদার,
কুষ্টিয়া শহর বিএনপি’র সভাপতি এ কে বিশ্বাস বাবু, কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মুজাক্কির হোসেন রাব্বি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আরো উপস্থিত ছিলেন এলাকার মুসল্লিগণ।