1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

মুন্সীগঞ্জে শীতে কাবু  শ্রমজীবী মানুষ, আগুনই যেন শেষ ভরসা

আরাফাত ভূঁইয়া শান্ত, মুন্সীগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৭১ ০০ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
তীব্র শীতের প্রভাবে মুন্সীগঞ্জের ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষ। শীত থেকে বাঁচতে সড়কের পাশে খোলা জায়গায় শুকনো পাতা, কাগজ ও আবর্জনা জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে অনেক বয়স্ক ও শ্রমজীবী মানুষকে।
সরেজমিনে দেখা যায়, ভোর ও সকালবেলা কনকনে ঠান্ডায় মানুষজন দলবেঁধে আগুন জ্বালিয়ে হাত-পা সেঁকছেন। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকেই এভাবেই খোলা আকাশের নিচে শীত নিবারণের চেষ্টা করছেন। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও অসহায় বয়স্কদের কষ্ট সবচেয়ে বেশি।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের প্রকোপ বেড়েছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং কাজকর্মে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা জোরদার করা হলে অসহায় মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে মনে করছেন তারা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।