1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দশসিকা গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠিত 

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ ০০ বার পড়া হয়েছে
তারিকুল আলম, রাজশাহী বুরো
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?  বিখ্যাত গানের এই প্রতিপাদ্যকে সামনে রেখে  মঙ্গলবার ০৬ জানুয়ারী ২০২৬ বিকেলে নিজেদের উদ্যোগে  সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামের প্রান্তিক জনপদের নিম্ন আয়ের ১০০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন , এই গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল এবং তার সহদর ভাই বিশিষ্ট সাংবাদিক ও সংগীত শিল্পী ফজল এ খোদা লিটন। এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,
সিরাজগঞ্জে বহুল প্রচারিত  দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক ও  ইতিহাস গবেষক এবং সিরাজগঞ্জের গুণীজন বই এর লেখক মোহাম্মদ আব্দুল হামিদ ও এলাকাবাসী। তীব্র শৈতো প্রবাহে কাঁপছে সারা বাংলাদেশ, যার প্রভাব পড়েছে সিরাজগঞ্জ জেলা শহর ও প্রান্তিক জনপদেও। এই মুহূর্তে নিম্ন আয়ের মানুষের  মাঝে অসহনীয় কষ্ট নেমে এসেছে। এই কষ্ট লাঘব করতে যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরী।
তাই এই গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল  ও  তার সহদর ভাই  ফজল এ খোদা লিটন এর নিজ উদ্যোগে তাদেরই প্রতিবেশী শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালন করেছেন। তাদের এই  কম্বল বিতরণ উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। আমাদের সকলের উচিৎ যার যার অবস্থান থেকে যতটুকুন সম্ভব এই মুহূর্তে অসহায়  মানুষের পাশে দাঁড়ানো।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।