1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে বিএনপির তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী 

মোঃ রোমান হোসেন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৮১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

 

ঢাকার সাভারে বিএনপির তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

 

বুধবার( ৭জানুয়ারি) সকালে সাভার পৌর ডগরমোড়া এলাকায় মাতৃবাগান মসজিদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী খান। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম অনুষ্ঠানের বিশেষ অতিথর বক্তব্য তিনি বলেন ধানের শীষ এই দেশের রক্ষাকবচ। গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষায় ধানের শীষ সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এটি শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়, এ দেশের সাধারণ মানুষের আশা ও ভরসার নাম। দেশের সংকটময় মুহূর্তে ধানের শীষই পারে জনগণকে ঐক্যবদ্ধ করে সঠিক পথে এগিয়ে নিতে।

এ সময় বিএনপি নেতা খোরশেদ আলম আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে একটি দল ভোটের নামে বেহেশতের টিকিট বিক্রির অপচেষ্টা চালাচ্ছে। তিনি সবাইকে এসব প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান। তাই কোনো বিভ্রান্তিতে না পড়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। তিনি বলেন সাভারকে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত বাসযোগ্য পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে চাই। একটি সুন্দর ও পরিচ্ছন্ন সাভার গড়তে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই, ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুরও কোনো বিকল্প নেই।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল,ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মাদ শাওন সরকার ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইউনুস খান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ জামাল চৌধুরী আদিত্য, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামাদ মোল্লা।এছাড়াও উপস্থিত ছিলেন সাভার সিটিজেনক্লাবের সভাপতি কামরুজ্জামান লিটন, ৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোশারফ হোসেন মোল্লা,সাভার পৌর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামানবাচ্চু,সহ বিএনপি, ছাত্রদল, যুবদল,ওসহযোগীসংগঠনেরনেতাকর্মীরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।