1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ভাইরাল ভিডিও, রাতেই বহিষ্কার বিএনপি নেতা ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের বদ্ধপরিকর — এসপি জসিম উদ্দিন

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নিবাচন ২০২৬ ও গণভোট এবং বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্হিতি সংক্রান্তে কুষ্টিয়া পুলিশ সুপার, সহিত স্হানীয় গণ্যমান্য ব্যাক্তি/জনসাধারনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১ টার সময় ভেড়ামারা থানার প্রাঙ্গণে ও থানার আয়োজনে ত্রয়োদশ আসন্ন জাতীয় সংসদ নিবাচন ২০২৬ ও গণভোট এবং বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্হিতি সংক্রান্তে কুষ্টিয়া পুলিশ সুপার, সহিত স্হানীয় গণ্যমান্য ব্যাক্তি/জনসাধারনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন পিপিএম (বার) তিনি তার বক্তব্যে বলেন, নির্বাচনন সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল নিশ্চিতে সরকার সব ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা শব্দটি ছোট পরিসরে সীমাবদ্ধই নয়। এটি বিস্তৃত বিষয় একটা সঙ্গে একটি ইন্টার লিং, মাদক ও কিশোর গ্যাং ব্যাপারে পুলিশের নিয়মিত রুটিন কাজ এটা আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। মাদক এবং কিশোর গ্যাং বিষয়ে সমাজের একটি অংশের ভিতরে ঢুকে গেছে, শুধু আইন করে এটি সম্ভব না।

 

সামাজিক অনুশাসন দরকার, সামাজিক নিয়ন্ত্রণ দরকার, পারিবারিক শাসন দরকার, শিক্ষকের শাসন দরকার, আপনারা জানেন কুষ্টিয়াতে পুলিশের বৈধ ১০০ টি অস্ত্র হারিয়ে গিয়েছে তার মধ্যে ৮৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বাকি ১৭ টি অস্ত্র উদ্ধাররের অভিযান চলমান রয়েছে। বাংলাদেশে ৫ই আগস্টের পরে পুলিশের যে সকল বৈধ অস্ত্র হারিয়ে গিয়েছে সেই সকল অস্ত্র উদ্ধারের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সরকার অস্ত্র উদ্ধারের তথ্য ও সহযোগিতা করার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। তিনি আরো বলেন কুষ্টিয়ায় জেলাতে আগে অস্তরের ঝনঝনানি ছিলো কিন্তু এখন সেটা নেই। নির্বাচন কে সামনে রেখে কোন অবৈধ অস্ত্র ব্যবহার করতে দিবো না। কেউ অবৈধ অস্ত্র বের করতে পারবেনা। ৫ তারিখের পরে অনেক মামলা হয়েছে এতে সাধারণ মানুষেরা হয়রানির শিকার হয়েছে মামলার আসামি হয়েছে। সরকার এই বিষয়টি বিবেচনা করে আইনের ১৭৩ / এ ধারা সংযুক্ত করেছে। এই সুবিধাটা রাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা করার জন্য যাতে কেউ মিথ্যা মামলা য় হয়রানির শিকার না হয় সেই জন্য রাষ্ট্র এই সুবিধাটা করেছে। নির্বাচন নিয়ে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আছে এখানে ভোটার আছেন প্রার্থীরাও আছেন প্রার্থীদের কাছে আমাদের একটাই প্রত্যাশা সেটা আপনারা আচরণ বিধি মেনে চলবেন।

 

ভোটারদের উদ্দেশ্য বলেন আপনারা বিগত দিনে ভোট দিতে পারেননি বলে আজকে এই বসা। যাদের কারণে ভোট দিতে পারেননি তাদের বিরুদ্ধে আন্দোলন গণঅভ্যর্থন হলো তারই ফল হলো আজকের আলোচনা সভা। আপনারা ওই চিন্তা করবেন না বিগত দিনে ৪ /৫ টা যে নির্বাচন হয়েছে ওই নির্বাচন আর বাংলাদেশে হবে না। আপনার ভোট অন্য কেউ দিতে পারবেনা আপনার ভোট আপনি দিবেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান , অনুষ্ঠানে বক্তব্য ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ডাক্তার গাজী আশিক বাহার, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল দেলোয়ার হোসেন, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা জয়ন্ত পাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুষ্টিয়া ২ (ভেড়ামারা -মিরপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রব চৌধুরী,কুষ্টিয়া ২- (ভেড়ামারা -মিরপুর) আসনের বাংলাদেশ জামায়তী ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর গ্গফুর, নূরউদ্দীন আহমেদ সদস্য সম্পাদক মন্ডলী সিপিবি কুষ্টিয়া জেলা শাখা।

মাওলানা মুফতি মোঃ আব্দুল হামিদ প্রিন্সিপাল আইলচারা বালক বালিকা মাদ্রাসা সভাপতি, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা ও কেন্দ্রীয় নায়েবে আমির, খেলাফত মজলিস এবং সভাপতি হেফাজতে ইসলাম

বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার মোঃ আজিরুল ইসলাম

অধ্যাপক মোঃ বাবুল আক্তার, সভাপতি, কুষ্টিয়া জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

মোহাম্মদ আলী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মিরপুর উপজেলা মুজাহিদ কমিটি।
মোঃ আরিফুজ্জামান সেক্রেটারী বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা।

এছাড়াও উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজন আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, সহ ভেড়ামারা থানা জাতীয়তাবাদী দলের ও জামায়াত ইসলামী উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গসংগঠের নেতৃবৃন্দ।এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, এছাড়াও ভেড়ামারা থানার ব্যবসায়িক প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত ইমামগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ ভেড়ামারা থানাধীন সর্বস্তরের জনসাধারণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।