1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুষ্টিয়া সাহিত্য পরিষদ,কেএসপি’র উদ্যোগে ভেড়ামারায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৬ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

সাহিত্য চর্চার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে
দাড়ানো কেএসপির অনন্য মানবিকতা– ডাঃ গাজী আশিক বাহার।

​তীব্র শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কুষ্টিয়া সাহিত্য পরিষদ,কেএসপি। ‘বিশুদ্ধ সাহিত্য চর্চার অন্যতম মাধ্যম’- স্লোগানকে ধারণ করা এই সংগঠনটি। ১০ জানুয়ারি/২০২৬, শনিবার বিকেলে ভেড়ামারা আলিম মাদরাসা মাঠে উপজেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
​কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, গল্পকার,কবি ও সংগঠক আসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন, ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার ভূমি, ডাক্তার গাজী আশিক বাহার। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক আরশেদ আলী, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মোঃ রেজাউল করিম, ভেড়ামারা বন কর্মকর্তা ও কবি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ভেড়ামারা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রবিউল ইসলাম, কবি আশরাফুল ইসলাম চাঁদ,

 

কবি ও নাট্যকার শাহিনুর হালিম, বিশিষ্ট আবৃত্তিকার বিদ্রোহী মোস্তফা,কবি নুরুল ইসলাম নুরু, কবি মওলা বক্স, ফিউচার ব্রাইট মডেল স্কুলের প্রধান শিক্ষক জহুরুল হক, ভেড়ামারা গোল্ডেন স্টার চাইল্ড হোম স্কুলের পরিচালক ও কবি আমেনা খাতুন, কবি তরিকুল ইসলাম তারিক, কবি আফসানা তানিয়া অপু, সাংবাদিক মাসুদ রানা, সাংবাদিক জাহাঙ্গীর খান, কবি মোঃ ফরিদ, কবি সুলতান মাহমুদ, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।