কুমিল্লা জেলা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি গ্রামের মরহুম সুরুজ মিয়ার ছেলে বাহারাইন প্রবাসী মোহাম্মদ আবুল কালামের বাড়ির পাশে নিজস্ব যায়গায় রোপণকৃত ত্রিশটি আম ও লিচু গাছ রাতের আধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা। সরোজমিনে গিয়ে জানা যায়,বাহরাইন প্রবাসী আবু কালামের স্ত্রী রুজিনা আক্তার ১১ জানুয়ারী রবিবারে অভিযোগ করে বলেন,রাত আনুমানিক বারোটা হবে আমি যখন কিছু একটার শব্দ শুনতে পাই তখন আমি ভয়ে ওঠিনাই।আমি যখন ভোর সকালে ওঠে গিয়ে দেখি আমার যায়গার ত্রিশটি রোপণকৃত আম ও লিচু গাছ কেটে ফেলেছে কে বা কারা।পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে আমার ধারণা। তবে এই নিন্দনীয় কাজটি যারাই করেছে তাদের বিচার যেন আল্লাহ করে এবং দেশবাসীর কাছে আমি জানিয়ে রাখলাম।
আমি অনেক টাকা ব্যয় করে ও অনেক কষ্ট করে এই গাছগুলো লাগিয়ে ছিলাম।এভাবে যে রাতের আধারে গাছগুলো কেটে নষ্ট করবে আমি ভাবতেও পারিনি।আমার কষ্টের লাগানো গাছ আর গাছ কেটে ফেলা ভালো মানুষের কাজ হতে পারেনা।
রুজিনা আক্তার অভিযোগ করে বলেন এই গাছ কাটার বেপারে এলাকাবাসীর গণ্যমান্যব্যক্তিবর্গ কে জানিয়ে রেখেছি।