
শামীম শাহরিয়ার
আজ ১১ জানুয়ারি ২০২৬ ইং, রোজ রবিবার জামালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোল্লারটেক সরকারি প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এ কে এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব খালেকুজ্জামান বাবলু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামালপুর আর এম বিদ্যাপীঠ পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান খান লাভলু এবং জামালপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব হারুনুর রশিদ দেওয়ান।
এছাড়াও জামালপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের জনগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।