1. admin@dainiksattoprokash.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

মাগুরার বড়রিয়া শতবর্ষী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা 

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ১৪১ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া  ইউনিয়নের বড়রিয়ায় শুরু হয়েছে  শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ মেলা।

দুপুর থেকেই সাজ-সাজ রব। রাস্তার  দুই পাশে হাজার হাজার দর্শনার্থীর ঢল। সোমবার দুপুর থেকে উৎসবমুখরতার ঘোড়দৌড় শুরু হয়। মেলা উপলক্ষে রাস্তার  দুই পাশে ও মেলা স্থলে দোকান-পাট ও বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। পথে পথে শোভা পেয়েছে বাহারি তোরণ।

প্রতি বছর ২৮শে পৌষ  বড়ড়িয়া গ্রামে আয়োজন করা হয় আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা, যা আনুষ্ঠানিকভাবে তিন দিনের আয়োজন হলেও মেলা থাকে প্রায় ১০ থেকে ১৫ দিন । এদিন দুপুরের পর থেকেই পার্শবর্তী ফরিদপুর, নড়াইল, রাজবাড়ি, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী  আসতে থাকেন  মেলায়। বড়রিয়া বালিদিয়া ধোঁয়াইল, মহম্মদপুর,  ঝামা, চরঝামা, দেউলি, দিগমাঝি, আড়মাঝি এবং হরেকৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকার হাজার হাজার দর্শক দু’চোখ ভরে ঘোড় দৌড় ও মেলা  উপভোগ করতে জড়ো হয় বড়রিয়ায় । বৃদ্ধ থেকে শুরু করে, শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণীপেশার মানুষের সরব উপস্থিতিতে মেলাস্থল হয়ে ওঠে  উৎসব মুখর। প্রতিযোগিতায় অংশ নিতে এবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২৭ টি দাবরের ঘোড়া অংশ নিয়েছে। ঘোড়া মেলা উপলক্ষে এলাকার নতুন জামাইয়েরা বড় বড় মাছ মিষ্টি কিনে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। তাই এ মেলাকে স্থানীয়রা জামাই মেলা বলে থাকে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা নৌকা দোলা সহ বিভিন্ন আয়োজন থাকে এ মেলায়।

ঘোড়দৌড় উপলক্ষে এ মেলায় বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, মাছ মাংস, মিষ্টি, জিলাপী, রসগোল্লাসহ শিশুদের বিনোদনের জন্য নৌকা,নাগোরদোলা, সহ বিভিন্ন ধরনের স্টল ছিল মেলার বিশেষ আকর্ষণ।

মেলার প্রথম দিন ঘোড় দৌড় প্রতিযোগিতা শেষে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করি দেরকে পুরস্কৃত করা হয়।।

শত বর্ষের ঐতিহ্যবাহী এমন মেলা গ্রাম বাংলার একঘেয়ে জীবনকে করে তুলবে আনন্দময়, পাশাপাশি এ মেলা আরো বহু বছর মানুষের মাঝে আনন্দ ছড়াবে এমনই আশা মেলার দর্শনার্থী, আয়োজক সহ সকল শ্রেণী পেশার মানুষের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।